Ads:

  • সর্বশেষ

    বান্দরবানে যথাযথ মর্যাদায়, মহান বিজয় দিবস পালিত।

    বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

    পাহাড়ি কন্যা ও অপরুপ সৌন্দর্যের জেলা বান্দরবানে আজ ১৬ই ডিসেম্বর যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।



    আজ: ১৬ই ডিসেম্বর (মঙ্গলবার) বান্দরবান জেলা প্রশাসক এর উদ্যোগে জেলা স্টেডিয়ামে সকাল ৯:০০ টায় পায়রা ও বেলুন উড়িয়ে আয়োজিত অনুষ্ঠান শুভ সূচনা করেন বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট: শামিম আরা রীনী ও জেলা পুলিশ সুপার: মোঃ আব্দুর রহমান। পরে আয়োজিত অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট: শামীম আরা রীনী।


    এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, ১৬ই ডিসেম্বর দিনটি আমাদের জাতীয় গৌরবের প্রতীক, স্বাধীনতার চূড়ান্ত সাফল্যের স্মারক। স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে পরমতসহিষ্ণুতা পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে।


    পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে। পরে পুরুস্কার বিতরণ শেষে জেলা প্রশাসক কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা দের সংবর্ধনা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728