Ads:

  • সর্বশেষ

    বান্দরবান মাতামুহুরী নদীর তীরে, দুই তরুণ কৃষি উদ্যোক্তার সাফল্য।

    বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

    পাহাড়ি কন্যা ও অপরুপ সৌন্দর্যের জেলা বান্দরবানের আলিকদম উপজেলা দিয়ে বয়ে যাওয়া একমাত্র মাতামুহুরী নদীর তীরে ১৩ বিঘা জমি বর্গা নিয়ে পেঁপে চাষ করে দুই তরুণ কৃষি উদ্যোক্তা কাইছার উদ্দিন বাপ্পি ও সৈয়দ আলিম মনুর সাফল্যে অনুপ্রাণিত হয়ে উঠেছেন অসংখ্য তরুণ উদ্যোক্তা।



    এক সময় ব্যাপকভাবে মাতামুহুরী নদীর তীরে তামাক চাষের উপস্থিতি ছিলো তবে দুই তরুণ কৃষি উদ্যোক্তার ছোঁয়ায় পাল্টে গেছে সেই দৃশ্যপট। বর্তমানে সেখানে দেখা যায়, সারি সারি করে পাঁচ হাজার পাঁচশত পেঁপে গাছ তাতেই ধরা দিয়েছে সাফল্য এবং এতে সৃষ্টি হয়েছে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ। এবং সেখানে পাঁচ থেকে ছয়-শত টাকায় দিনমজুরের কাজ করছেন অন্তত ২০জন।


    এ সময় দুই তরুণ উদ্যোক্তার সাফল্যের গল্প জানতে চাইলে তারা দৈনিক বাংলাদেশ দর্পণ কে জানায়, এমন সাফল্যে তারা খুবই আনন্দিত ও গর্বিত কারণ মাতামুহুরী নদীর তীরে এক সময় ব্যাপকভাবে তামাক চাষ করা হতো। সেই দৃশ্যপট পরিবর্তনের দৃঢ় প্রত্যয় নিয়েই তাদের এই উদ্যোগ। এতে ব্যাক্তিগত লাভবানের পাশাপাশি অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।


    এ বিষয়ে আলিকদম উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা বলেন, কাইছার উদ্দিন বাপ্পি ও সৈয়দ আলি মনু দেশের তরুণ উদ্যোক্তাদের রুল মডেল। তাদের এমন উদ্যোগ কে তিনি সাধুবাদ ও তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন এবং উপজেলা কৃষি অফিস হতে ভবিষ্যতে সকল ধরনের সহযোগিতা দেওয়ার আস্বস্ত করেন তিনি।


    এদিকে পেঁপে চাষে খরচের তুলনায় তপ-লেডি ও রেড-লেডি এই দুই জাতের ফলনের পরিমাণ বেশি হওয়ায় তামাকের পরিবর্তে পেঁপে চাষে ঝুঁকছেন কৃষকরা। পুষ্টি গুণে ভরা ও খেতে সুসাদু এ ফল বদলে দিচ্ছে স্থানীয় অর্থনীতি‌। স্থানীয় কৃষকরা সচেতন হয়ে উঠায় মুক্তি মিলছে তামাকের খরা ও হ্রাস থেকে‌। এক সময় তামাক চাষ করলেও এখন আর তামাক চাষ নয় পেঁপে চাষের পাশাপাশি চাষ করছেন অনান্য ফসলও।


    স্থানীয় কৃষকদের অভিযোগ, স্থানীয় সারের ডিলার-রা নির্ধারিত দামের চেয়ে সার ও কিট নাশক ঔষধ বেশি দামে বিক্রি করছেন তাই এ বিষয়ে দেশের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা চান তারা।


    কৃষি অফিস সূত্রে জানা যায়, পার্বত্য জেলা বান্দরবানের আলিকদম উপজেলায় এ বছর ১৩ হেক্টর জমিতে পেঁপের আবাদ হয়েছে। উচ্চ ফলনশীল ও উন্নত জাতের পেঁপে চাষ হওয়ার বাম্পার ফলনের আশা করছেন কৃষি কর্মকর্তা-রা।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728