নারায়ণগঞ্জ ০৪ আসনের এমপি মনোনীত প্রার্থী ইন্জিনিয়ার আরিফ ভুঁইয়ার গনসংযোগ ও পথসভায় গন মানুষের ঢল।
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি। মোঃ ওয়াকিল আহমেদ।
নারায়ণগঞ্জ এর চাষারায় ০৪ আসনের এমপি প্রার্থী গন অধিকার পরিষদের মনোনীত প্রার্থী ইন্জিনিয়ার আরিফ ভুঁইয়া গনসংযোগ ও পথসভায় সাধারণ মানুষের ঢল।
গতকাল ১২ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় বাংলাদেশ গন অধিকার পরিষদের মনোনীত প্রার্থী ও ভিপি নুর একান্ত আস্থা ভাজন ইন্জিনিয়ার আরিফ ভুঁইয়া গন সংযোগ ও পথসভায় করেন। পথসভায় ছিলো পোস্টার ফেস্টুন ছিলো চোখে পারার মত। পথসভায় নারায়ণগঞ্জ মহানগরের গন অধিকার, ছাত্র অধিকার যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। গণসংযোগ টি নারায়ণগঞ্জ বাসির কাছে ছিলো চোখে পারার মত। ট্রাক মার্কা পথসভাটি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ চাষাড়ার জামতলা হয়ে কলেজ রোড বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করেন। সভাটি নারায়ণগঞ্জ মহানগর গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাহুল আরেফিন রাহুল ভাই নেতৃত্বে দেন ও নারায়ণগঞ্জ বাসির কাছে ট্রাক প্রতীকে ভোট চান পথসভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর গন যুব ছাত্র অধিকারের কেন্দীয় ও থানা ও ওয়ার্ডের নেতা নেত্রী। উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি শেখ সাব্বির রাজ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শুভ ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সহ সভাপতি নুরুল আমিন নুরু, ফরহাদ হোসেন, মোঃ আল আমিন, মোঃ শামীম হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিটু, মোঃ জুয়েল সাংগঠনিক সম্পাদক রাকিব মাহমুদ কালাম, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার, সাইফুল ইসলাম, তারেক হোসেন, সদস্য আল-আমিন। সভায় অংশ নেয় সিদ্ধিরগঞ্জ থানা ও ওয়ার্ডে নেতারা। পথসভায় মাঝে
সাংবাদিক দের প্রশ্ন জবাব এমপি প্রার্থী ইন্জিনিয়ার আরিফ ভুঁইয়া সাংবাদিকদের বলেন, গন অধিকার পরিষদের সভাপতি ভিপি নুর আমাকে নারায়ণগঞ্জ ০৪ আসনের জন্য মনোনীত করার তাকে ও তার দলকে ধন্যবাদ জানাই আমাকে যে জন্য নারায়ণগঞ্জ ০৪ আসনের সাধারণত মানুষের আশা আকাংক্ষা জন্য দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব পালন করার সুযোগ পেলে বিগত ১৬ বছর নারায়ণগঞ্জ ০৪ আসনে যে সব কাজ হয় নি জনগণের কল্যানে সেসব কাজ করবো। মাদক ও সন্ত্রাস বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবে কাজ করবো। নারায়ণগঞ্জ কে একটা সুন্দর নগরী হিসাবে কাজ করবো। সাংবাদিক প্রশ্ন বলেন বিগত ফাসিস্ট সরকার আমেলে আমাদের নেতা ভিপি নুরুল হক নুর অনেক লড়াই সংগ্রাম করে আসছে আমরা ২০১৮ সাল থেকে গন অধিকার পরিষদের ভিপি নুর ভাই সাথে কাজ করে আসছি। তাই ভিপি নুর ভাই আমাকে নারায়ণগঞ্জ ০৪ আসনে জনগণের কল্যানে জন্য ট্রাক প্রতীকে ভোট করার জন্য মনোনীত করেছেন। জনগণের কল্যানে কাজ করতে পারলে আমার বিশ্বাস আমার প্রতিদ্বন্দ্বী যে কোন প্রার্থী সাথে ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীতা করে ভিপি নুর ভাই এর ট্রাক প্রতীকে জয় করে নারায়ণগঞ্জ ০৪ আসনের এমপি হিসেবে জয়লাভ করে জনগণের কল্যানে কাজ করবো ইনশাআল্লাহ। আমি মনে করি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অগাদ টাকা পয়াসা আমাদের এত টাকা পয়সা নেই আমরা মানুষের ভালোবাসা দিয়ে কাজ করতে চাই। নারায়ণগঞ্জ জনগণ নতুন কিছু আশা করে এবং নারায়ণগঞ্জ জনগন নতুন নেত্রীত্ব ভোটের মাঝে খোজে নিবে। এবং তরুন সমাজ ভিপি নুর ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। এর পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক মোঃ রাহুল আরেফিন রাহুল বলেন তরুন প্রজন্মের প্রথম পছন্দ ভিপি নুর ট্রাক আমরা নারায়ণগঞ্জ বাসি ট্রাক প্রতীকে ভোট দিয়ে নারায়ণগঞ্জ ০৪ আসনে ইন্জিনিয়ার আরিফ ভুঁইয়া কে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। পথসভাটি নারায়ণগঞ্জ জামতলা হয়ে চাষারা শহীদ প্রক্ষেন এসে শেষ হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।

No comments