Ads:

  • সর্বশেষ

    অপপ্রচার প্রতিহত করাই বিএনপির বড় চ্যালেঞ্জ - বাংলাদেশ দর্পণ

    অনলাইন ডেস্ক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা রয়েছে। সে হিসাবে নির্বাচনের আগে সময় আছে প্রায় দুই মাস। ইতোমধ্যেই প্রচারে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ। সেই ধারাবাহিকতায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্ভাব্য মনোনীত প্রার্থীরা।



    জানা গেছে, এ প্রচারে দলটির জন্য বড় ধাক্কা অপপ্রচার। সময় যতই ঘনিয়ে আসছে, ততই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার বাড়ছে বলে মনে করছে বিএনপি। এসব অপপ্রচারে তৃতীয় পক্ষেরও ইন্ধন রয়েছে বলে মনে করেন দলের প্রার্থী ও নেতারা। এটি বন্ধে কার্যকর উদ্যোগ না নিলে আগামী নির্বাচন আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে বলে মনে করছেন তারা।

    বিএনপির একাধিক প্রার্থীর অভিযোগ, তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক বিকৃত ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার চালানো হচ্ছে। পুরোনো অনেক ভিডিওতে নতুন করে ভয়েস যুক্ত করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আবার কখনো একজনের বক্তব্য আরেকজনের নামে ছড়ানো হচ্ছে। এসব নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে সংঘবদ্ধ ‘কমেন্ট অ্যাটাক’ হচ্ছে।


    এটা অনেক সময় তৃতীয় পক্ষ থেকেও হয়ে থাকে বলে মনে করেন বিএনপির প্রার্থীরা। ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ভাঙন ধরানোই মূল লক্ষ্য বলে মন্তব্য তাদের। মিথ্যা প্রোপাগান্ডার ফলে রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সম্প্রীতির পরিবর্তে সৃষ্টি হয় মনোমালিন্য, যা অনেক ক্ষেত্রে সমাজকে সংঘাতের দিকে ধাবিত করছে।


    নির্বাচন ঘিরে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারও আশঙ্কাজনক হারে বেড়েছে বলে মনে করেন দলের প্রার্থীরা। 

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728