বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন। - বাংলাদেশ দর্পণ
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
বান্দরবান পার্বত্য জেলা সদরের ঐতিহ্যবাহী রাজার মাঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
আজ: ০২ নভেম্বর (সোমবার) জেলা সদরের ঐতিহ্যবাহী রাজার মাঠে সকাল ০৯:৩০ ঘটিকায় গণসংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান এর শুভসূচনা হয়। পরে সকাল ১০:০০ টা হতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক: উ উইন মং জলি মার্মা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভানেত্রী ও পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক পরিষদের সদস্য: উমেচিং মারমা,
এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা শাখার সভাপতি: সুমন মারমা, আরো বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক সংগঠন ও সমিতির নেতৃবৃন্দ রা সহ গণসমাবেশে অংশগ্রহণকারী শত শত ব্যাক্তি বর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ রা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ১৯৯৭ সালের আজকের এইদিনে ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনতে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে পরিতাপের বিষয় পার্বত্য চট্টগ্রামে চুক্তির ২৮ টি বছর পেরুলেও এখনো পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়নি। তার পিছনে কিছু অদৃশ্য ব্যাক্তির ষড়যন্ত্রের হাত রয়েছে বলে জানান তারা। তারা সেসব ষড়যন্ত্রকারী ব্যাক্তি দের প্রতি হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, সময় থাকতে ষড়যন্ত্র বন্ধ করুন অন্যথায় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসী সম্প্রদায় সেসকল ষড়যন্ত্রকারী ব্যাক্তি দের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একটুও দ্বিধাবোধ করবে না।
গণসমাবেশের অংশগ্রহণকারী রা বলেন, পার্বত্য চট্টগ্রামে অপহরণ, নারী নির্যাতন, খুন গুম সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় পার্বত্য চট্টগ্রামের শান্তি, শৃঙ্খলা বন্ধন আরো দৃঢ় করতে পার্বত্য চট্টগ্রামে চুক্তি বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তাই দেশের রকারের প্রতি তাদের একটাই জোর দাবি দ্রুত পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়ন করা হোক

No comments