Ads:

  • সর্বশেষ

    ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাঘচি

    বার্তা ডেস্ক:  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরান অন্তত ছয় মাস পর্যন্ত যুদ্ধ চালানোর প্রস্তুতি নিয়েছে এবং এ সময় তাদের পাল্টা সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। মঙ্গলবার (৩১ মার্চ) আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ কথা জানিয়েছেন।


    তিনি জোর দিয়ে বলেন, ‘শত্রুদের নির্ধারিত সময়সীমার তোয়াক্কা না করেই ইরান নিজেকে রক্ষা করতে সংকল্পবদ্ধ। যত দিন প্রয়োজন আমরা যুদ্ধ চালিয়ে যাবো।’

    আরাঘচি সতর্ক করে বলেন, ইরানের সামরিক বাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনায় সক্ষম।


    যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইরানের সঙ্গে তাদের আলোচনা চলছে এবং তারা ওয়াশিংটনের শর্ত মেনে নিয়েছে—এ প্রশ্নের জবাবে আরাঘচি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় ‘আলোচনা’র একটি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। আলোচনা বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায়, যেখানে দুই দেশ চুক্তিতে পৌঁছানোর জন্য একসঙ্গে বসে কথা বলে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন কোনো পরিস্থিতি নেই। সংঘাতে জড়িত দেশগুলো মাঝেমধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বার্তার আদান-প্রদান করে। কিন্তু একে আলোচনা বলা যায় না।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728