বান্দরবানে অসহায় মা ও শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক। - বাংলাদেশ দর্পণ
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
বান্দরবান পার্বত্য জেলা সদরস্থ ট্রাফিক মোড়ে ফুটপাতে খোলা আকাশের নিচে কিছুদিন যাবত বসবাস করে আসছিলেন অসহায় মা ও শিশু। পরে সেই তথ্য চিত্র স্যোশাল মিডিয়ায় ফুটে উঠলে তাৎক্ষণিক খবর পেয়ে বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রীনী তাদের খবরাখবর নিতে তাদের কাছে ছুটে যান এবং তাদের ভরণপোষণ এর দায়িত্ব নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রীনী, অতিরিক্ত জেল প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক, বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক মিল্টন মুহুরী সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ রা এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রীনী বলেন, প্রতিটি অসহায় ও দরিদ্র পরিবারের দায়িত্ব নিতে হবে সমাজ ও রাষ্ট্রেকে। তবেই দারিদ্র্য মুক্ত স্বপ্নের সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণে বাস্তবায়ন সম্ভব হবে। আমি এমন একটি মানবিক কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরে সত্যি আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। সামনেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রীনী-র এমন উদ্যোগ কে সাধুবাদ ও প্রশংসায় ভাসিয়েছেন স্থানীয় বাসিন্দা ও নেটিজেনরা।

No comments