Ads:

  • সর্বশেষ

    রামারপোল ফাজিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪ ইং অনুষ্ঠিত হয়

    মুলাদী প্রতিনিধিঃ




    ( আশিক খান )
    বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রামারপোল ফাজিল মাদ্রাসায়  গতকাল  সকাল ০৯ ঘটিকায়  কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪ ইং অনুষ্ঠিত হয় ! 

     এ সময়  প্রধান অতিথি ছিলেন মো : ইমদাদুল হক (সাবেক অতিরিক্ত সচিব )  অর্থ মন্ত্রণালয় !

     প্রধান আলোচক ছিলেন বি.এম সানাউল হক ( সাবেক সুপার , পিটিআই মাদারীপুর জেলা )

    বিশেষ অতিথি ছিলেন  মুলাদী থানার অফিসার ইনচার্জ ( তদন্ত )মোঃ আশরাফুল ইসলাম  সহ ওই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়  এবং বিশিষ্ট সমাজ সেবক ও  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই সংবর্ধনা অনুষ্ঠানে !  


    এছাড়াও উপস্থিত ছিলেন, মাদ্রাসা কমিটির সদস্য বৃন্দ, প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলি ও  কৃতি শিক্ষার্থীবৃন্দ। এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও রামারপোল মানব কল্যাণ সমিতির সম্মানীত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুলাদী উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ ও অর্থ সম্পাদক মোঃ নাদিম হোসেন ভূঁইয়া ।


    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728